১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মৃতদেহ!

লক্ষ্মীপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে রামগতি উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত যুবকের নাম মো. রুবেল (২৫)। তিনি একই এলাকার আশার বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রুবেলের বিয়ে হয় মাত্র আট মাস আগে রিয়া আক্তারের সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা কলহ চলছিল। পরিবারের অভিযোগ, রিয়ার পছন্দ না হওয়ায় রুবেলের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। ঘটনার দিন সকালে হঠাৎ খবর আসে, রুবেলকে তার শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

নিহতের বোন মরিয়ম আক্তার দাবি করেছেন, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, “রিয়া কখনো আমার ভাইকে মন থেকে মেনে নেয়নি। বিয়ের পর থেকেই বিরোধ চলছিল। শনিবার সকালে খবর পাই, রুবেল নাকি আত্মহত্যা করেছে—কিন্তু আমরা বিশ্বাস করি না, এটা হত্যাকাণ্ড।”

অন্যদিকে, স্ত্রী রিয়া আক্তার জানিয়েছেন, তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি। তিনি বলেন, “রুবেল সকালে মোবাইলে আমাকে ডেকে নেয়। কিছুক্ষণের মধ্যেই দেখি, সে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে সবাইকে খবর দিই।”

ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় নিহতের শ্বশুরবাড়ির সদস্যদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তারা পালিয়ে যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, তদন্তে যদি কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়, তা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

রুবেলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা—এ নিয়ে চলছে জোর আলোচনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নবনির্বাচিত প্রভোস্টকে ফুলেল শুভেচ্ছা

গ্যাস সংকটে ময়মনসিংহের ২০ কারখানায় ছুটি, ব্যাহত উৎপাদন

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মৃতদেহ!

পোষ্টের সময় : ১২:৪৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫