০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়ক চেকপোস্টে ইয়াবা উদ্ধার, আটক ২

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে অভিনব কৌশল জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার। কিন্তু শেষ রক্ষা হয়নি। নেত্রকোনার পূর্বধলায় এমনই কৌশলে মাদক বহনের সময় মামা-ভাগ্নে চক্রের দুই সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (৪ মে) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের জালশুকা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় জুতার ভেতরে গোপনে রাখা ৪ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালালে তাদের জুতার ভেতর থেকে কৌশলে লুকানো ইয়াবার চালান বেরিয়ে আসে।

আটকরা হলেন—দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মো. হাবিবুর রহমান (৫৩) ও বাড়য়পাড়া গ্রামের মো. রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা অভিনব কৌশলে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে জুতার ভেতরে ইয়াবা বহনের পদ্ধতি ব্যবহার করছিলেন তারা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়ক চেকপোস্টে ইয়াবা উদ্ধার, আটক ২

পোষ্টের সময় : ০৯:৩৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬