১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ ভবনের গেটে সংঘর্ষ: জুলাই যোদ্ধাদের পুলিশের ধাওয়া

রাজধানীর সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। দুপুর ১টা ২০ মিনিটের দিকে জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাদের বের করে দেন।

ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর চালান। ভাঙচুরের মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে বলে নিশ্চিত করেছ একটি সূত্র ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন। ফলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে।

বর্তমানে সংসদ ভবন এলাকা ও আশপাশে টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সংসদ ভবনের গেটে সংঘর্ষ: জুলাই যোদ্ধাদের পুলিশের ধাওয়া

পোষ্টের সময় : ০৩:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫