০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব কাজের মধ্যে প্রধানমন্ত্রী খাল কাটাকে শক্তভাবে ধরেছেন – প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সব কাজের মধ্যে খাল কাটাকে শক্ত ভাবে ধরেছেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি।

সোমবার বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে বলা খাল কাটা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, আমাদের প্রধানমন্ত্রী দিনাজপুরে খাল কাটার মধ্য দিয়ে সারাদেশে খালকাটা কর্মসূচি উদ্বোধন করেছেন। সেই ধারাবহিকতায় আজকে আমার নির্বাচনী এলাকা গৌরীপুর উপজেলার  সিধলা ইউনিয়নে খাল কাটা কর্মসূচির উদ্বোধন করেছি। এই খালটা কাটা হলে আমার থেকে আপনারা আরো ভালো বলতে পারবেন যে মানুষের কত বেশি উপকার হবে। খাল কাটা শুরু হলে যারা কাজ করবে আমরা সবাই তাদের সহযোগিতা করবেন। কাজের ব্যাপারে যদি কারো কোন কমপ্লেইন থাকে সেই কমপ্লেইন শুধু আমাকে জানাইতে পারবেন। আর কাউকে জানাইতে পারবেন না। কাজের মধ্যে কোন ডিস্টার্ব করতে পারবে না। কাজে বাঁধা দিতে পারবে না।

এসময় প্রতিমন্ত্রী ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক থেকে বলার খাল পর্যন্ত গ্রামবাসীর চলাচলের কাঁচা সড়কটি পাকা করার ঘোষণাও দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক সাইফুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  মোতাহার  হোসেন তালুকদার,উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবুল,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক-জাহাঙ্গীর হোসেন পাপ্পু প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

বিদ্যুৎ সাশ্রয়ে সৌরশক্তি: বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সব কাজের মধ্যে প্রধানমন্ত্রী খাল কাটাকে শক্তভাবে ধরেছেন – প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল

পোষ্টের সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬