০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি নিয়ে বিরোধ: হালুয়াঘাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের থানায় অভিযোগ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের কাউচিয়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়া, রান্নাঘর ভাঙচুর এবং গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ছোট ভাই আব্দুল মালেক সহ তিন জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় অভিযোগ দায়ের করেন বড় ভাই হাছেন আলী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত কিছুদিন যাবত দুই ভাইয়ের মধ্যে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারি দুপুরে ছোট ভাই আব্দুল মালেক বড় ভাইয়ের বাড়িতে প্রবেশ করে টিনের বেড়া স্যানিটারী ল্যাট্রিন কোড়াল দিয়া কোপাইয়া কাটিয়া ও বাইরাইয়া ভাঙ্গিয়া ফেলে। গত মাসে পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় এবং আমার চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।একই সঙ্গে বাড়ির রান্নাঘরে ভাঙচুর চালানো হয়। আঙিনায় থাকা কয়েকটি ফলজ ও বনজ গাছ কেটে নেওয়া হয় বলেও দাবি করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী হাছেন আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছিলেন। তারা স্বামী স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে আব্দুল মালেক হঠাৎ করে মাছ তুলে নিয়ে যাওয়ায় তার আর্থিক ক্ষতি হয়েছে। পাশাপাশি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বিবাদী আব্দুল মালেক বলেন, এটা আমার ক্রয়কৃত সম্পত্তি ।

স্থানীয় ইউপি সদস্য রমজান আলী বলেন, আমি ঘটনা নিষ্পত্তি করার লক্ষ্যে বাদী বাড়ীতে যাই আমার সামনে আব্দুল মালেক তার বড় ভাইয়ের রান্নাঘর ভাংচুর করে।

হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির দায়িত্ব: এরদোয়ান

বিদ্যুৎ সাশ্রয়ে সৌরশক্তি: বাংলাদেশে রয়েছে অপার সম্ভাবনা

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সম্পত্তি নিয়ে বিরোধ: হালুয়াঘাটে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের থানায় অভিযোগ

পোষ্টের সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬