০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৩৬০ ভিউ :

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ মে) তার দিনব্যাপী এ সফরে চট্টগ্রাম ও হাটহাজারীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরের শেষাংশে যাবেন নিজের পৈতৃক নিবাস হাটহাজারীর বাথুয়া গ্রামে।

সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন ড. ইউনূস। সকাল ৯টা ৩০ মিনিটে তিনি পৌঁছাবেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানেই তাকে স্বাগত জানাবেন মন্ত্রিপরিষদের সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এরপর সকাল ৯টা ৩৫ মিনিটে তিনি চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড-৫ পরিদর্শনে যাবেন। সকাল ১০টা ১৫ মিনিটে তিনি কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নির্মাণাধীন নতুন সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করবেন কিছু সময়।

বেলা ১টা ১৫ মিনিটে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করবেন। বিকেল ৩টা ১০ মিনিটে হাটহাজারীর জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম পরিদর্শনের পর ৩টা ৩০ মিনিটে রওনা হবেন বাথুয়া গ্রামের উদ্দেশ্যে। বিকেল ৫টায় পৌঁছে কিছু সময় সেখানে অবস্থান করবেন।

সন্ধ্যা ৬টায় তিনি আবার চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বিমানে যাত্রা করবেন। রাত ৮টা ৪৫ মিনিটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ড. ইউনূসের এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যাপক নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা গ্রহণ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সরকারপ্রধান হিসেবে প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম যাচ্ছেন ইউনূস

পোষ্টের সময় : ০৯:৩৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫