০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সিইসিকে হেনস্তা : আটক স্বেচ্ছাসেবক দল নেতা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইন লঙ্ঘন করে মব সৃষ্টির এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি দল অভিযুক্ত উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সোমবার (২৩ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মব সৃষ্টি করে নুরুল হুদাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত সবাই শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে উল্লেখ করে ডিসি মহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হানিফ মিয়াকে আটক করে থানায় জানিয়েছে। অন্য জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে। অভিযান চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাবেক সিইসিকে হেনস্তা : আটক স্বেচ্ছাসেবক দল নেতা

পোষ্টের সময় : ১২:০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫