১২:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-ধামরাইয়ে আ.লীগের ৪২ নেতা আটক

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৭৫ ভিউ :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় গত ২৪ ঘণ্টায় টানা অভিযানে দলটির ৪২ জন নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে এবং যাচাই শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, “গত ২৪ ঘণ্টায় পৃথকভাবে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

আশুলিয়া থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, “বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত টানা অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।”

অন্যদিকে, ধামরাই থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, এলাকায় নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। পরে তাদেরও বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক, ক্রাইম অ্যান্ড অপারেশন) আরাফাতুল ইসলাম বলেন, “ঢাকা-আরিচা এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কসহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলে ২৫টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এসব স্থানে যানবাহন ও ব্যক্তিগত তল্লাশি জোরদার করা হয়েছে, যাতে কোনো গোষ্ঠী নাশকতা ঘটাতে না পারে।”

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা জোরদার থাকলেও জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশের দাবি, অভিযানের লক্ষ্য ছিল নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করা। তবে স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক পরিস্থিতির উত্তেজনা ঠেকাতে আগেভাগেই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাভার-ধামরাইয়ে আ.লীগের ৪২ নেতা আটক

পোষ্টের সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫