১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে বিএসএফের পুশ-ইন, বিজিবির জালে ৬৮ জন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • ৩৭০ ভিউ :

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের মাধ্যমে আসা ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৮ মে) ভোররাতে উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ১৩ শিশু, ১২ নারী ও ৭ পুরুষসহ মোট ৩২ জন বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ৪৮ বিজিবির আওতাধীন শ্রীপুর বিওপির একটি টহল দল দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরবর্তীতে রাত ৪টা ২০ মিনিটে মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন—৭ শিশু, ৭ নারী ও ৬ পুরুষ—বাংলাদেশে প্রবেশ করলে, সেখানে অবস্থানরত বিজিবি সদস্যরাও সবাইকে আটক করতে সক্ষম হন।

এছাড়া একই রাতে সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির অধীনস্থ ছনবাড়ি সীমান্ত থেকেও ১৬ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৬ শিশু। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা সবাই কুড়িগ্রাম জেলার পাঁচটি পরিবারের সদস্য।

শ্রীপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাশেম জানান, বিএসএফ গভীর রাতে একাধিক দলে ভাগ হয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি তৎপর হয়ে সময়মতো অভিযান চালিয়ে ৬৮ জন অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়। সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের প্রবণতা বেড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন।

আটককৃতদের অধিকাংশের বাড়ি বাংলাদেশে হলেও তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সিলেট সীমান্তে বিএসএফের পুশ-ইন, বিজিবির জালে ৬৮ জন আটক

পোষ্টের সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫