১২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে ডাকাতি: জিম্মি জেলেরা উদ্ধার

৩ অক্টোবর শুক্রবার সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খালে কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ান দ্বারা একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আভিযান চলাকালীন ডাকাতদের আত্মসমর্পণ করানোর জন্য কোস্ট গার্ড দল ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। তবে ডাকাতরা বোট ও জিম্মি রেখে বনের মধ্যে পালিয়ে যায়। তল্লাশির সময় একটি একনলা বন্দুক, দুটি এয়ারগান এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়া, জিম্মি থাকা চারজন জেলে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলেরা হলেন:

মোঃ মফিজুল ইসলাম (৪২), কয়রা, খুলনা

মোঃ হাবিবুর রহমান (৩৭), কয়রা, খুলনা

মোঃ হাবিবুর (৩৫), দাকোপ, খুলনা

শাহজাহান গাজী (৪০), শ্যামনগর, সাতক্ষীরা

উদ্ধারকৃত জেলেরা জানায়, ডাকাতরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন করছিল। উদ্ধারকৃত অস্ত্র এবং জিম্মিদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ড এ ধরনের অভিযান চালিয়ে যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নবনির্বাচিত প্রভোস্টকে ফুলেল শুভেচ্ছা

গ্যাস সংকটে ময়মনসিংহের ২০ কারখানায় ছুটি, ব্যাহত উৎপাদন

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সুন্দরবনে ডাকাতি: জিম্মি জেলেরা উদ্ধার

পোষ্টের সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫