বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত “উইমেন্স লিডারশিপ ২০২৬” স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত হয়েছেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (এমসিপিএইচএস)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার।
ফিজিওথেরাপি পেশার উন্নয়ন এবং নারী নেতৃত্ব বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা লাভ করেন। সংশ্লিষ্টরা মনে করেন, তাঁর এ অর্জন নারী নেতৃত্বে প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
ডা. রোকসানা আক্তারের এই সাফল্যকে ফিজিওথেরাপি অঙ্গন ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করা হয়েছে। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা ও পেশাগত অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে বলেও মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ অর্জনে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস পরিবার গভীর গর্ব প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডা. রোকসানা আক্তারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের আরও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে। পাশাপাশি তাঁর হাত ধরে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।
“উইমেন্স লিডারশিপ ২০২৬” স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 



















