০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাবলম্বী উন্নয়ন সমিতির শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সিডস প্রকল্পের আওতায় স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে চলমান শিক্ষা কার্যক্রমের উপর এক শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার ধাইরপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রকল্প ব্যবস্থাপক মি. কর্নেলিউস দালবৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বক্তব্যে বলেন, সংলাপের মাধ্যমে জীবন দক্ষতা যেন সকল কিশোরীদের জীবনে কার্যকর প্রভাব ফেলে। এ ধরনের শিখনভিত্তিক উদ্যোগ স্থানীয় উন্নয়নকে আরও টেকসই করতে সহায়ক ভূমিকা রাখে। চলমান সকল শিক্ষাসহ সংলাপ কার্যক্রমের সফলতা কামনা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ আহম্মেদ বক্তব্যে বলেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সকল শিক্ষা কার্যক্রম আমার জানা আছে। তিনি চলমান সকল শিক্ষা কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন এবং গারো ও হাজং ভাষায় চলমান এমএলএ প্রসারের আহ্বান জানান।

প্রকল্প ব্যবস্থাপক কর্ণেলিউস ডালবৎ বক্তব্যে বলেন, শিখন সহভাগিতা সভার মাধ্যমে এক কেন্দ্রের অভিজ্ঞতা অন্য কেন্দ্রে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার হাজং সুমন রায়, জাকির হোসেন, মো. মনিরুজ্জামান মনির, ম্যাগডালিন তজুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে স্থানীয় উন্নয়ন কার্যক্রম জোরদার এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ধোবাউড়া, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার মোট ৩৭৫ জন সংলাপ ও সংলাপ ফোরাম কিশোর-কিশোরী সদস্য, সংলাপ এনিমেটর, চাইল্ড ক্লাব ফ্যাসিলিটেটর এবং প্রাক প্রাথমিক শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। নির্বাচিত সংলাপ কিশোরী, চাইল্ড ক্লাব ফ্যাসিলিটেটর এবং প্রাক প্রাথমিক শিক্ষকবৃন্দ তাদের শিখন সহভাগিতা করেন। পরে সংলাপ কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাল্যবিবাহ ও যৌতুকের উপর সচেতনতামূলক নাটক উপস্থাপন করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বাবলম্বী উন্নয়ন সমিতির শিখন সহভাগিতা সভা অনুষ্ঠিত 

পোষ্টের সময় : ০৮:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫