০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ফেসবুক পোস্ট ঘিরে রক্তক্ষয়

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। মঙ্গলবার দুপুরে আনন্দপুর ও কাকাইলছেও গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাকাইলছেও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আল আমিন সওদাগরের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এই ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলায় জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বহু মানুষ আহত হন। গুরুতর আহত অবস্থায় কুমোদপুর গ্রামের রাসেল মিয়া (৪৫)–কে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজনের অভিযোগ

মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হবিগঞ্জে ফেসবুক পোস্ট ঘিরে রক্তক্ষয়

পোষ্টের সময় : ০৬:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫