০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাইওয়েতে ১৪০০ ক্যামেরা, জরিমানা যাবে মোবাইলে

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসহ দেশের বিভিন্ন হাইওয়েতে ১৪০০ আধুনিক ক্যামেরা বসানো হচ্ছে, যা রিয়েল-টাইমে গতি ও অন্যান্য সড়ক লঙ্ঘন শনাক্ত করবে। হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হাবিবুর রহমান জানান, নতুন প্রযুক্তির মাধ্যমে ওভারস্পিড বা যেকোনো অপরাধের ডিজিটাল জরিমানা স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের মোবাইলে পৌঁছাবে।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, “ক্যামেরাগুলো শুধু গতি নয়, মুভমেন্ট অ্যানালাইসিস, ক্রাউড ডিটেকশন এবং সন্দেহজনক আচরণ পর্যবেক্ষণও করবে।” ক্যামেরার ভিডিও ফুটেজ ও টাইম-স্ট্যাম্পড ডেটা আদালতে স্বীকৃত ডিজিটাল প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে, যা মামলার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখবে।

ডিজিটাল ব্যবস্থায় জরিমানা কোথায়, কী কারণে এবং কত টাকা তা মোবাইলে জানানো হবে। প্রয়োজন হলে অনলাইনে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে ফাইন পরিশোধ করা যাবে। হাইওয়ে পুলিশ আগামী তিন–চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল করার লক্ষ্য নিয়েছে।

হাবিবুর রহমান আরও বলেন, “এবার থেকে পুলিশের হাতে ধরে ফাইন দেওয়ার দিন শেষ। পুরো প্রক্রিয়াটাই ডিজিটালভাবে চলবে, যা সড়ক নিরাপত্তায় নতুন মানদণ্ড স্থাপন করবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাইওয়েতে ১৪০০ ক্যামেরা, জরিমানা যাবে মোবাইলে

পোষ্টের সময় : ১০:৩০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫