০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাতে মেহেদির রং মোছার আগেই বিদ্যুৎস্পৃষ্টে নিভে গেল যুবকের প্রাণ 

ময়মনসিংহের ফুলপুরে বিয়ের মেহেদির রং মোছার আগেই বিদ্যুৎস্পৃষ্টে রাজু মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের শ্যামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামপুর গ্রামের রহুল আমিনের ছেলে রাজু। তিনি শ্যামপুর বাজারে চায়ের দোকানদার ছিলেন।

জানা যায়, মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেন রাজু। তার হাতের মেহেদির রং এখনো তাজা। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় দোকান খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাতে মেহেদির রং মোছার আগেই বিদ্যুৎস্পৃষ্টে নিভে গেল যুবকের প্রাণ 

পোষ্টের সময় : ০৭:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫