০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূজা দেখতে বেরিয়ে হালুয়াঘাটে গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে এক গারো কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মিলন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুবলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. মিলন একই উপজেলার নয়াপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, স্থানীয়, ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে পূজা দেখার জন্য ওই কিশোরীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেন মিলন। পূজা দেখানোর কথা বলে মিলন তাকে নিয়ে সারাদিন স্থানীয় পার্কে ঘোরাঘুরি করেন। ঘোরাঘুরি শেষে রাতে মিলন ওই কিশোরীকে অটোরিকশায় তুলে দেন। এরপর একই এলাকার অটোচালক আবুল বাশার তাকে নির্জনস্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে বাশার ভুক্তভোগীকে গামারিতলা মোড়ে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দেন।

ভুক্তভোগীর মা বলেন, মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য সে আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। পরে জোর করে অটোরিকশায় তুলে দিলে এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবি করছি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ বলেন, খবর পেয়ে সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে পুলিশ পাঠানো হয়। এসময় তাকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তার অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মিলনকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মিলনকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পূজা দেখতে বেরিয়ে হালুয়াঘাটে গারো কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

পোষ্টের সময় : ০২:৪৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫