০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বিএনপি নেতা কর্তৃক শিক্ষিকাকে শারিরীক লাঞ্ছনা: সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে বিএনপি নেতা কর্তৃক শারিরীক লাঞ্ছিত হয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধান শিক্ষিকা রেহানা পারভীন। তিনি উপজেলার পূর্ব ধারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষিকা বলেন, “সোমবার সন্ধ্যায় উপজেলা মহিলা মার্কেটের পিছনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা আমাকে ডেকে নেন। জমি সংক্রান্ত একটি দীর্ঘদিনের পারিবারিক বিষয়ে আমরা আলোচনা করতে গেলে তিনি আচমকাই আমার প্রতি অশালীন আচরণ ও শারীরিকভাবে নির্যাতন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে তার ছোট ভাই ইমরান বারী খান পলাশের থেকে উত্তর খয়রাকুড়ি শহীদস্মৃতি ডিগ্রি কলেজের অগ্রযাত্রা টাওয়ারের পিছনে ৩.৫ শতাংশ জমি ২০ লাখ ৪০ হাজার টাকার ক্রয় করি। আমি ৮ লাখ টাকা প্রদান করে বায়নানামা করি এবং পরবর্তীতে বাকি টাকা পরিশোধ করে জমিটি রেজিস্ট্রি করতে গেলে ভারা জানান যে জমিটি উত্তরা ব্যাংকে মর্টগেজ অবস্থায় রয়েছে। এ নিয়ে তারা বার বার সময়ক্ষেপন করে আসছিলো।

এই বিষয়টির সমাধানের জন্য আমি হীরা ভাইকে অনুরোধ করলে তিনি আমার ওপর চরম ক্ষিপ্ত হয়ে আমার চুলের মুঠি ধরেন এবং তলপেটে লাথি মারে। এতে আমি আহত হই এবং পরে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে বিএনপি নেতা কর্তৃক শিক্ষিকাকে শারিরীক লাঞ্ছনা: সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৬:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫