০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রলীগ নেতার জেল

ময়মনসিংহের ধোবাউড়ায় সোহেল রানা শাওন (৩২) নামের এক ছাত্রলীগ নেতার ১৫ দিনের জেল এবং ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাঁকে এ সাজা দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শাওনকে থানা-পুলিশ জেলহাজতে পাঠায়। শাওন উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগের সদস্য ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন স্বর্ণালংকারের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও নিশাত শারমিন। পরে বিকেলে হাসপাতালের দিকে যাওয়ার সময় পেছন থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শাওন ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এ সময় তাঁকে জিজ্ঞাস করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও নিশাত শারমিন বলেন, শাওন একজন বালু ব্যবসায়ী। পাশাপাশি বেশ কিছুদিন আগে তাঁর কাছে সমাজসেবা মন্ত্রণালয়ের সুবিধাভোগীদের কার্ড পাওয়া যায়। সে সময় মুচলেকা দিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি হাসপাতালে দালালি করে থাকেন। গতকাল বিকেলে হাসপাতালে যাওয়ার পথে তিনি দাঁড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের উদ্দেশে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন। এতে করে সরকারি কাজ বাধাগ্রস্ত হয়। পরে আদালত পরিচালনা করে তাঁকে অর্থদণ্ড ও জেল দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রলীগ নেতার জেল

পোষ্টের সময় : ০৭:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫