০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাট দলিল লেখকদের সংবাদ সম্মেলন

হালুয়াঘাটে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলিল লেখকদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দলিল লেখকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দলিল লেখক নেতারা।

রোববার দুপুরে হালুয়াঘাট দলিল লেখক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হালুয়াঘাট দলিল লেখক সমিতির আহ্বায়ক গোলাম মোস্তফা। তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হালুয়াঘাটের দলিল লেখকদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, দলিল লেখকরা জমির রেকর্ড, খারিজ, খাজনা এবং সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই-বাছাই করেই দলিল সম্পাদন করে থাকেন। তার মধ্যে কিছু সংখ্যক দলিলের মূল দলিল না থাকায় ১৯৯৪ সাল থেকে অবিকল নকল দলিল হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিস থেকে সংগ্রহ করা হয়। এবং ১৯৯৪ সনের পূর্বের সকল অবিকল নকল দলিল সদর-মহাফেজ খানা থেকে সংগ্রহ করতে হয়। যাহা যাচাই বাছাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি অসৎ উপায়ে দলিল সৃজন ও জমির খাজনা বা খারিজ সম্পন্ন করে দলিল করতে আসেন, সে ক্ষেত্রে পূর্ববর্তী অনিয়মের সঙ্গে দলিল লেখকদের কোনো সম্পৃক্ততা থাকে না। প্রকৃত তথ্য যাচাই না করে যে সকল বিষয়ের সাথে হালুয়াঘাটে দলিল লেখকদের কোন সম্পৃক্ততা নেই সে সকল বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা কেবল ব্যক্তি বা সংগঠনের ক্ষতি করে না, বরং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতাও বিঘিœত করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, দলিল লেখক মোঃ আব্দুল জলিল, মোঃ আকিকুল ইসলাম, মোঃ দেলোয়ার হোসেন কাঞ্চন, সুপ্রজিত সরকার খোকন, মিজানুর রহমান মিজু প্রমূখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাট দলিল লেখকদের সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬