১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের এলাকাবাসীর সঙ্গে ঈদ পুনর্মিলনী

হালুয়াঘাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের এলাকাবাসীর সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা করেছেন মেয়র প্রার্থী জহুরুল ইসলাম বাবু।

রবিবার রাতে পাগলপাড়া হলি চাইল্ড স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় জহুরুল ইসলাম বাবু ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপস্থিত জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তিনি এলাকাবাসীর মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং ভবিষ্যতে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং হালুয়াঘাট পৌরসভাকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে আমি কাজ করতে চাই। জনগণের সহযোগিতা ও দোয়া পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী পৌর প্রশাসন গড়ে তোলা সম্ভব হবে।

আলোচনা সভায় বক্তারা পৌর এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অত্র এলাকার আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অত্র এলাকার মসজিদের দায়িত্বে থাকা হযরত মাওলানা আতাহার আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুয়েল মিয়া। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

গুজব ও অপতথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালকসহ ১২ জন নিহত

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের এলাকাবাসীর সঙ্গে ঈদ পুনর্মিলনী

পোষ্টের সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬