হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আলীনূর খান।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আলীনূর খান বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি এসব কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রবীর চন্দ্র সরকারের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুইদিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
হালুয়াঘাট প্রতিনিধি 






















