০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হালুয়াঘাট উপজেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরিক্ষা-২০২৫ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে পৌর শহরের হালুয়াঘাট অডিটোরিয়ামে রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিতিতে শাহ্ আফাজ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু,সহকারী কমিশনার (ভূমি) জান্নাত,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আসলাম মিয়া বাবুল,সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোঃ শাকের উল্লাহ, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মোয়াজ্জেম হোসাইন মাস্টারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শিক্ষা কেবল ডিগ্রি অর্জনের বিষয় নয়, এটি মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।” তিনি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খান বলেন, শিক্ষা জীবনের মূল ভিত্তি। ভালো ফলাফলের পাশাপাশি সততা, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলিও সমানভাবে প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দেন যে তাদের প্রতিটি সাফল্য দেশের জন্যও একটি বড় বিনিয়োগ।

প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। কৃতি শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। একটি জাতী যত বেশি শিক্ষিত ও প্রযুক্তি সক্ষম, তত দ্রুত উন্নতি লাভ করে।

অডিটোরিয়ামে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন। সংবর্ধনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। মনোরম এই সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয় ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পোষ্টের সময় : ০৬:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫