০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার সীমান্তবর্তী কুচপাড়া নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিক্স সামগ্রী পাচারের চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। তবে চোরাকারবারীরা কসমেটিক্স সামগ্রী রেখে পালিয়ে যায়।

জব্দকৃত পণ্যের মধ্যে বিভিন্ন ভারতীয় হেয়ার অয়েল সামগ্রী রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নিয়মিত টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ

পোষ্টের সময় : ০৫:২৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬