“প্রকৃতি থেকে অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে সিবিও সদস্য, সংলাপ ফোরাম এবং সংলাপের কিশোর-কিশোরীবৃন্দ এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
শুক্রবার(৫ জুন) সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের বাস্তবায়নে একযোগে সূর্যপূর,কাতলমারি,গাজিরভিটা মহাজানিকান্দা,কড়ইতলি,কৈচাপুর,জলজলিয়া,মাজরাকুড়া,ভূবনকুড়া,যাদূকুড়া জুগলীতে বিশ্ব পরিবেশ দিবসে র্যালী,বৃক্ষ রোপণ, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজিরভিটা ইউনিয়নের ইউপি সদস্য আবুল বাশার,সিবিও সভাপতি : হাসিনা খাতুন, মনিটরিং অফিসার মেঘডালিন তজু,স্বাবলম্বী উন্নয়ন সমিতির সীডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আশিকুর রহমান,ইউপি সদস্য, সিবিও সদস্য, সংলাপ ফোরাম ও সংলাপ কেন্দ্র কিশোর -কিশোরী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















