১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত

বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলার ৬টি সংলাপ ফোরাম সেন্টারে দিবসটি উদযাপন করা হয়।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সিডস প্রকল্পের আওতায় স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কো-অর্ডিনেটর আশিকুর রহমান, কিশোর-কিশোরী, সিবিও সদস্যবৃন্দ ও বিভিন্ন কমিটির সদস্যরা। বক্তারা বলেন, মাসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিশোরীদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব।

দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ছাত্রদল নেতার

ভারতে চলন্ত ট্রেনে আগুন

17 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত

পোষ্টের সময় : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬