০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে বেগম জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

হালুয়াঘাটে উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হালুয়াঘাট জয়িতা চত্বরে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির প্রতি তার অবিস্মরণীয় অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে আপসহীন নেতৃত্ব দিয়ে দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন।

অনুষ্ঠানের শেষে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ পাঠ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য দোয়া করা হয়।

এসময় হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আগামী ৫ বছরে ৫০৩ উপজেলায় ১৫১ শয্যার হাসপাতাল হবে: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

15 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে বেগম জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

পোষ্টের সময় : ০৬:০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬