০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে মাদক ব্যবসায়ী রফিককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হালুয়াঘাটে নড়াইল ইউনিয়ন-এ কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ও তার সহযোগী সন্ত্রাসী বাহিনীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার বিকালে নড়াইল ইউনিয়নের প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ও তার বাহিনী এলাকায় মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে যুবসমাজ মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, কিছু দিন আগে রফিকুল ইসলামকে মাদক সহ আটক করে হালুয়াঘাট থানা পুলিশ।আটকের পর জামিনে এসে মাদক ব্যবসায়ী ও তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত রফিকুল ইসলাম ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তব্য রাখেন, মইজদ্দীন হাজী, আলমাছ ডাক্তার, আল মামুন,হারেস উদ্দিন,আব্দুস সাত্তার।

মানববন্ধন শেষে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নাটকীয়তা পেরিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

হালুয়াঘাটে কামাক্ষ্যা মাতার বাৎসরিক বড় পূজা অনুষ্ঠিত

09 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে মাদক ব্যবসায়ী রফিককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পোষ্টের সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬