০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা–রেহানা–টিউলিপ মামলার রায় আজই ঘোষণা

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি জমি বরাদ্দ–সংক্রান্ত দুর্নীতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার রায় আজ সোমবার ঘোষণা হতে যাচ্ছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত নেতা শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জন আসামি রয়েছেন।

ঢাকার বিশেষ জজ আদালত–৪-এর বিচারক রবিউল আলম এদিন রায় পড়বেন। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৫ নভেম্বর আদালত আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে—তাদের আশা, সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে এবং শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপসহ ১৭ জনেরই যাবজ্জীবন দণ্ড ঘোষণা করা হবে।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বলেন, অভিযোগ ছিল—সরকারি ক্ষমতার সুযোগ নিয়ে পূর্বাচল প্রকল্পে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেওয়া হয় জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে। রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণে এই অভিযোগ সুপ্রতিষ্ঠিত—এটাই তাদের দাবি। তিনি আরও জানান, মামলার প্রত্যেক সাক্ষী স্বপক্ষে জবানবন্দি দিয়েছেন, যা আদালতকে অভিযোগ যাচাইয়ে সহায়তা করবে বলে তাদের বিশ্বাস।

মামলার এজাহারে বলা হয়েছিল, সরকারি নীতিমালা লঙ্ঘন করে নির্দিষ্ট ব্যক্তিদের অনুকূলে প্লট বরাদ্দ দেওয়া হয়। এ বরাদ্দে ক্ষমতার অপব্যবহার, অসদুপায় অবলম্বন এবং সরাসরি জালিয়াতির উপাদান রয়েছে। তদন্তে উঠে আসে, নথিপত্রে অসঙ্গতি, কাগজপত্রে অসত্য তথ্য ব্যবহার এবং বরাদ্দপ্রক্রিয়ায় ইচ্ছাকৃত সুবিধা প্রদানের প্রমাণ।

আসামিপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি—মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রতিহিংসাবশত করা হয়েছে। আসামিপক্ষ যুক্তি দিয়েছে, বরাদ্দ প্রক্রিয়ার সবধরনের নথিই বৈধ ছিল এবং রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

দেশবাসীর নজর এখন ঢাকার বিশেষ জজ আদালতের দিকে। বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণার মাধ্যমে দীর্ঘদিন ধরে আলোচিত–সমালোচিত প্লট বরাদ্দ কেলেঙ্কারির বিচারিক অধ্যায় নতুন মোড়ে যাবে—এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষেরও।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাসিনা–রেহানা–টিউলিপ মামলার রায় আজই ঘোষণা

পোষ্টের সময় : ১১:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫