১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজের মতো সিদ্ধান্ত নেবে

আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের বিধিমালার প্রতীকের তালিকা থেকে পছন্দের প্রতীক না নিলে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়ত ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে, শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই।

এসময় গণভোট প্রশ্নে তিনি বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সে অনুযায়ী কাজ করবে ইসি।

উল্লেখ্য, এর আগে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক না নিলে ইসি নিজের মতো সিদ্ধান্ত নেবে

পোষ্টের সময় : ০৩:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫