অবশেষে ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থী সরকারি চাকরিতে গেজেটভুক্ত হলেন। মঙ্গলবার (২০ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
উল্লেখ্য, গেজেটভুক্ত না হওয়ায় এই প্রার্থীরা গত জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। সর্বশেষ গত ২৯ এপ্রিল থেকে কয়েকজন প্রার্থী গেজেট প্রকাশ ও ভেরিফিকেশন নীতি প্রণয়নের দাবিতে আমরণ অনশন শুরু করেন।
২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে ভেরিফিকেশনে ৯৯ জন বাদ পড়ায় প্রথম গেজেট অনুযায়ী ২০২৪ সালের ১৫ জানুয়ারি ২ হাজার ৬৪ জন প্রার্থী চাকরিতে যোগ দেন।
পরবর্তীতে ৩০ ডিসেম্বর নতুন প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১ হাজার ৮৯৬ জন





















