১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়ার ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেপ্তার

ফিলিপাইন থেকে পরিচালিত ‘বাংলাউইন’ নামে একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশি এজেন্ট মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

রবিবার (২ জুন) রাতে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জুয়ায় ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মেহেদি হাসান ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ গ্রামের জামির হোসেন মন্ডলের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ইমরান জাকারিয়া জানান, মেহেদি ‘বাংলাউইন’ নামের জুয়া সাইটের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করতেন। তিনি দেশে এজেন্ট নিয়োগ, মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অর্থ লেনদেনের ব্যবস্থা করতেন। এছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ম্যাসেজিং অ্যাপে প্রচারণা চালিয়ে মানুষকে জুয়ার প্রতি আকৃষ্ট করতেন।

ডিবি জানায়, মেহেদির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই খালিদ হাসান, এএসআই ইকলাছুর রহমান এবং হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অনলাইন জুয়ার ‘বাংলাদেশি এজেন্ট’ গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫