০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদন ছাড়াই দায়িত্ব নেওয়ায় উপসচিবকে তিরস্কার

সরকার অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপসচিব) মো. মামুন মিয়াকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মামুন মিয়া করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় (ঘোড়াশাল, পলাশ, নরসিংদী)-এর ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে প্রথম দায়িত্ব গ্রহণ করেন ২২ ফেব্রুয়ারি ২০২২ এবং পরে ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে পুনরায় দায়িত্ব নেন। তবে তিনি সরকারি অনুমোদন ছাড়া এ পদ গ্রহণ করেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯-এর বিধি-১৭ (১)-এর পরিপন্থী। ওই বিধি অনুযায়ী, সরকারি কর্মকর্তা কোনো অন্যান্য চাকরি, ব্যবসা বা দায়িত্ব সরকারের অনুমোদন ছাড়া গ্রহণ করতে পারেন না।

এই অভিযোগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামুন মিয়া লিখিত জবাব দেন এবং ব্যক্তিগত শুনানির সুযোগ চান। শুনানির পর তদন্তকারী কর্মকর্তা যুগ্ম সচিব খালেদ মোহাম্মদ জাকি তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং অভিযোগ প্রমাণিত হিসেবে তুলে ধরেন।

সব তথ্য বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদণ্ড দেয়, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী প্রযোজ্য। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মকর্তাদের জন্য এই ধরনের ব্যবস্থা একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করে যে, সরকারের অনুমোদন ছাড়া কোনো দায়িত্ব গ্রহণ গ্রহণ করা যাবে না। এর ফলে সরকারি শৃঙ্খলা এবং স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক ভূমিকা থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অনুমোদন ছাড়াই দায়িত্ব নেওয়ায় উপসচিবকে তিরস্কার

পোষ্টের সময় : ০৮:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫