০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনুশোচনা নেই আওয়ামী লীগের, সব অন্যায়ের বিচার হবে: মির্জা ফখরুল

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩৩ ভিউ :

নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর আওয়ামী হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগের অনুশোচনা নেই। তারা যা যা ঘটিয়েছে সেসবের বিচার হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদের হেনস্তা করে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগের সমর্থকরা। ঘটনার সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ বিএনপি-জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অনুশোচনা নেই আওয়ামী লীগের, সব অন্যায়ের বিচার হবে: মির্জা ফখরুল

পোষ্টের সময় : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫