০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বালু পরিবহন: নেত্রকোনায় নৌকাসহ আটক ৩

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা এলাকা থেকে বালু বোঝাই একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দসহ তিনজন শ্রমিককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নৌকার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আটক তিন শ্রমিককে মুচলেকার ভিত্তিতে মুক্তি দেওয়া হয়।

আটক শ্রমিকরা হলেন-মো. সুজ সুরুজ মিয়া (৩০), মো. পাভেল মিয়া (৩৫), মো. হৃদয় হোসেন (২৫)।

তদন্ত কেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় বালু বোঝাই নৌকাটি জব্দ করে তিন শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ইঞ্জিনচালিত নৌকার মালিক মো. রইছ মিয়াকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন। তিনি নেত্রকোনার জেলার ঠাকুরাকোণা এলাকার বাসিন্দা।

রইছ মিয়া ভবিষ্যতে এমন কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দিলে তাকে মুক্তি দেওয়া হয়। একইসঙ্গে আটক তিন শ্রমিককেও ছেড়ে দেওয়া হয়।

এসময় আনুমানিক ১৪০০ ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য সজল সরকারের জিম্মায় রাখা হয়।

অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অবৈধ বালু পরিবহন: নেত্রকোনায় নৌকাসহ আটক ৩

পোষ্টের সময় : ১১:৩৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫