০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা শামস সুমন মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৮৫ ভিউ :

অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, আজ (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন অভিনেতা।

জানা গেছে, মঙ্গলবার বিকাল পাঁচটার পর থেকে এই অভিনেতা হঠাৎ অসুস্থবোধ করেন। পরে তাকে গ্রিন রোডের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

অভিনয়শিল্পী সংঘ জানায়, মরহুমের জানাজা আগামীকাল (১৮ মার্চ) সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শামস সুমন সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে অনিয়মিত হলেও রেডিও ভূমির স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি অভিনয়শিল্পী সংঘের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

মঞ্চ, টেলিভিশন, বিজ্ঞাপন ও সিনেমায় বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে মন জয় করা শামস সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন।

অসংখ্য নাটকের পাশাপাশি তিনি অভিনয় করেছেন—মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) প্রভৃতি সিনেমায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সংগীত উৎসবে মদ নিষিদ্ধ করল ফ্রান্স

অনৈতিকতার বিরুদ্ধে সামাজিক যুদ্ধ শুরুর আহবান প্রিন্সের

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অভিনেতা শামস সুমন মারা গেছেন

পোষ্টের সময় : ০৮:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬