অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। সূত্র জানায়, থাইল্যান্ডগামী ফ্লাইটে উঠতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। ইমিগ্রেশন পুলিশের একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ধনাঢ্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়িয়েও নানা সময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। হাসিনা সরকারের পতনের পর, ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আসে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম।
























