০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় বিধবা নারীর স্বপ্নপূরণে এগিয়ে এলেন যুবদলনেতা আসাদুজ্জামান আরমান

ময়মনসিংহ নগরীর ৩ নং ওয়ার্ডের কাঁচিঝুলি এলাকার মেহগনি রোডে বস্তি এলাকায় স্বামীহারা বিধবা চার সন্তানের জননী ও হতদরিদ্র বেদেনা বেগম মানবেতর জীবনযাপন করছিলেন। সহায় সম্বল বলতে ছিল একটি পুরনো টিনের ঘর, যা সম্প্রতি কালবৈশাখী ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে। এতে করে পরিবারটি খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হয়েছে।

অসহায় বিধবা নারীর এই দুর্দশার খবর পেয়ে ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদল নেতা আসাদুজ্জামান আরমান গত রবিবার (১৯ এপ্রিল) দুপুরে সরজমিনে ঘটনাস্থলে ছুটে যান। তিনি বেদেনা বেগমের বর্তমান পরিস্থিতি সরেজমিনে দেখে তাৎক্ষণিকভাবে তার পাশে দাঁড়ান এবং নতুন করে একটি ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।

এসময় যুবদল নেতা আরমান বিধবা বেদেনার পরিবারের খোঁজখবর নেন এবং ঘর নির্মাণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে তুলে দেন নতুন স্বপ্নবুননের ঘর নির্মাণের যাবতীয় সরঞ্জামসহ আর্থিক সহায়তা।

ময়মনসিংহ মহানগর যুবদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরমান বলেন, কয়েক দিন আগে কাল বৈশাখী ঝড়ে বিধবা এ নারীর ঘরটি লন্ডভন্ড হয়ে পড়ায় বিধবা বেদেনা তার চার সন্তানকে নিয়ে খুবই অসহায় জীবন-যাপন করছিল জরাজীর্ণ একটি ঘরে। সেই সংবাদটি শোনার পর দেশনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আমি এই মানবিক কার্যক্রম হাতে নিয়েছি। তিনি সব সময় জনগণের দুঃখ-কষ্ট লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তার কাঁধে। তার তত্ত্বাবধানে নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি। আজও তারেক রহমানের পক্ষ থেকেই নতুন ঘর নির্মাণের জন্য নগদ সহায়তা দিয়েছি এবং ভবিষ্যতেও আমি এই পরিবারের পাশে থাকবো। ইনশাআল্লাহ।

এ সময় এলাকার স্থানীয় মুরুব্বিগণসহ মহানগর যুবদল ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নতুন ঘর নির্মাণের খুশিতে বিধবা বেদেনা বেগম বলেন, পুরনো ঘরটিতে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। ঝড়-তুফানের সময় ভয়ে থাকতাম। আর নতুন ঘর তো আমাদের কাছে স্বপ্ন ছিল। সেই স্বপ্নের বাস্তবায়ন করেছেন যুবদলের নেতা আরমান । আমরা সব সময় তার জন্য হাত তুলে দোয়া করব। সেই সাথে আল্লাহ যেন তার মনের আশা পূরণ করেন। তাহলে তিনি আমাদের পাশে সব সময় থাকবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অসহায় বিধবা নারীর স্বপ্নপূরণে এগিয়ে এলেন যুবদলনেতা আসাদুজ্জামান আরমান

পোষ্টের সময় : ০৮:২৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬