১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (৯ মে) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এ অবরোধ শুরু হয়। এর ফলে আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

বিক্ষোভকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে সাধারণ ছাত্র ও জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগ। এ ঘটনায় দোষীদের বিচারের আওতায় না আনায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাই দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

তাদের আরও অভিযোগ, জুলাই মাসে ঘটে যাওয়া ‘গণহত্যা’র জন্য আওয়ামী লীগ দায়ী, অথচ এ পর্যন্ত কেউ বিচারের মুখোমুখি হয়নি। বরং রাজধানীসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মিছিল সন্ত্রাসী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত বহন করে।

অপরদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরার বিএনএস সেন্টারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

পোষ্টের সময় : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫