০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল সন্ধ্যায় ঘোষিত হবে জাতীয় নির্বাচনী তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বুধবার বিকেল ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তার তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। নির্ধারিত সময়েই সেই রেকর্ডকৃত ভাষণের মাধ্যমে জাতির উদ্দেশে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে।

ভাষণ রেকর্ড শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের সব কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে একটি বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তফসিল ঘোষণার আনুষ্ঠানিক দিকগুলো নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ নির্বাচন ও গণভোট—উভয়ের তফসিল একসঙ্গেই ঘোষণা করা হবে। বিটিভি ও বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ একযোগে সম্প্রচার করা হবে, যার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের সূচনা হবে।

আদালতের একটি রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনিয়র সচিব জানান, সংশ্লিষ্ট মামলার রায়ের কপি এখনও নির্বাচন কমিশনের হাতে পৌঁছায়নি। ফলে আপাতত কমিশনের বিদ্যমান গেজেটভুক্ত ৩০০টি সংসদীয় আসনের ভিত্তিতেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। পরবর্তীতে আদালতের রায় হাতে এলে সে অনুযায়ী কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

এদিকে দেশের রাজনৈতিক অঙ্গনে তফসিল ঘোষণাকে ঘিরে তৎপরতা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও নতুন রাজনৈতিক জোটগুলো তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আগামীকাল সন্ধ্যায় ঘোষিত হবে জাতীয় নির্বাচনী তফসিল

পোষ্টের সময় : ০৬:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫