০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ তিন জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীনতা

বার্ষিক রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের কারণে আজ শনিবার (১৩ ডিসেম্বর) মুন্সীগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন এলাকায় নির্ধারিত সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কাজ শেষে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সানোয়ার হোসেন জানান, মীরকাদিম গ্রিড উপকেন্দ্রসহ এমইউ-৪ ও এমইউ-৬ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের কারণে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এতে অন্তত ৮৭টি এলাকা সরাসরি প্রভাবিত হবে। পাশাপাশি সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৬৬টি এলাকায় ছয় ঘণ্টার জন্য বিদ্যুৎ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে—ইদ্রাকপুর, হাটলীগঞ্জ, মুন্সীগঞ্জ সদর উপজেলা, লঞ্চঘাট, পুলিশ লাইন্স, ফায়ার সার্ভিস, ইয়াজউদ্দিন কলেজ, পৌরমার্কেট, সুপারমার্কেট, মুন্সীগঞ্জ বাজারের একাংশ, জেলা প্রাণিসম্পদ হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতাল, টিএন্ডটি অফিস, জেলা শিক্ষা অফিস, টেকনিক্যাল কলেজসহ আশপাশের বহু আবাসিক ও বাণিজ্যিক এলাকা। ফলে দৈনন্দিন কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া ও জুড়ী উপজেলায় আজ পুরো দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ফিডার বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন। তিনি সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

এদিকে সিলেট নগরীতেও নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ বিভ্রাট থাকবে। শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবগঞ্জ ও উপশহর ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, হাতিমবাগ ও রাজপাড়া। এছাড়া রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ তিন জেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎহীনতা

পোষ্টের সময় : ১১:১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫