০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০১:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১২ ভিউ :

ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিব্যক্তি। পাশে তাঁর মেয়ে দিনা ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ নতুন বাংলাদেশের জন্মদিন। দিনব্যাপী আমরা এই জন্মদিনের উৎসব পালন করবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়া শেষে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ যে প্রক্রিয়া শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। আজ জন্মদিন পালন করি আমরা, দিনব্যাপী উৎসব করি। জাতির সবাই মিলে উৎসব করি এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে।

তিনি আরও বলেন, প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা গুরুত্বপূর্ণ কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য; যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। খুব ভালো লাগলো। এটা আমার জীবনের মহান আনন্দের দিন। বাংলাদেশের সবার এটা মহান আনন্দের দিন, মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু– সেটাই হলো আমাদের আজকের এই প্রক্রিয়ায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফকিরি হালত মানুষকে বিপথগামিতা থেকে রক্ষা করে : হাওলাপুরী পীর সাহেব

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, সালাহউদ্দিন এলজিআরডি মন্ত্রী

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ নতুন বাংলাদেশের জন্মদিন: ড. ইউনূস

পোষ্টের সময় : ০১:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬