নেত্রকোনার আটপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (২০ আগস্ট) নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
র্যালিতে স্বেচ্ছাসেবক দলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াহিদুর রহমান উজ্জ্বল বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র রক্ষা ও জনস্বার্থে কাজ করে আসছে।
সদস্য সচিব ওমর হাসান রুপন বলেন, মানুষের সেবা ও সমাজ উন্নয়ন সহ দলকে আরও সক্রিয় করতে স্বেচ্ছাসেবক দল সবসময় মানুষের পাশে থাকবে।



















