০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী এ. কে. এম. আসাদুজ্জামান বাবলু (৪২)-কে গ্রেফতার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক কানিজ ফাতেমা। গ্রেফতারকৃত আসাদুজ্জামান বাবলু ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে নান্দাইল মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১) এর (খ) ধারা লঙ্ঘন করা একই আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন পরিদর্শক কানিজ ফাতেমা।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কানিজ ফাতেমার নেতৃত্বে আতকাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির দেহ তল্লাশি করে তার পরনে থাকা লুঙ্গির কোচ থেকে নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে থাকা ৪৮ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন প্রায় ৪.৮ গ্রাম। জব্দকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে সিলগালা করে বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক কানিজ ফাতেমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ বাবলুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পোষ্টের সময় : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬