০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আজাদ   

আদালতের রায়ে ৪৩ মাস পর অব শেষে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেলেন আবু তাহের আজাদ।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট গণনা শেষে কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আবু তাহেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ২০২২ সালে ৫ জানুয়ারি এ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে (নৌকা প্রতীক) ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় নির্বাচন কমিশন ভোট গণনা শেষে দাবি করে সাফায়াত উল্লাহ পাঁচ হাজার ২২৬ ভোট পেয়েছেন ও আবু তাহের আজাদ (আনারস প্রতীক) পাঁচ হাজার ১৯১ ভোট পেয়েছেন। ওই ফলাফলের বিরুদ্ধে আবু তাহের ২০২২ সালের এপ্রিলে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন।

মামলায় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান। পরে মামলাটি খারিজ হলে আবার তিনি আপিল করেন। বৃহস্পতিবার দুপুরে ধার্য তারিখে আদালতে পুনরায় ভোট গণনা হলে আবু তাহের ৮৩৮ ভোট বেশি পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন বিচারক।

আবু তাহেরের আইনজীবী কায়সার আহমেদ বলেন, প্রকাশ্যে আদালতে গণনা করে নৌকা প্রতীকের প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে আনসার প্রতীকের প্রার্থী আবু তাহের ৮৩৮ বেশি পান। পরে আদালত তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

এ ব্যাপাবে আবু তাহের আজাদ বলেন, আমি আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি। তবে ৩ বছর সাত মাস ফ্যাসিস্ট সরকার আমাকে বঞ্চিত করেছে। আমি ফলাফল মেনে না নেওয়ায় ওই দিন আমাকে এবং আমার সমর্থকদেরকে লাটি চার্জ করে নির্বাচন অফিস থেকে তাড়িয়ে দেয় এবং অবৈধভাবে নৌকা প্রার্থী রয়েলকে বিজয়ী ঘোষনা করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আদালতের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেলেন আজাদ   

পোষ্টের সময় : ০৫:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫