১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

  • RA
  • পোষ্টের সময় : ০৪:১৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৪১৩ ভিউ :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছে।

প্রতিনিধি দলটি আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকায় পৌঁছাবে এবং রবিবার সকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে প্রাথমিক বৈঠকে বসবে।

জানা যায়, ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে শর্তসমূহ পর্যালোচনার উদ্দেশ্যেই দলটি ঢাকায় পা রাখবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুই সপ্তাহব্যাপী এ সফরে আইএমএফ দলটি সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। এ সংস্থাগুলোর মধ্যে রয়েছে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এই বৈঠকগুলোতে ঋণচুক্তির আওতায় নির্ধারিত সংস্কার কর্মসূচি ও শর্ত বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়ন করবে আইএমএফ।

সফরের শেষ দিন ১৭ এপ্রিল প্রতিনিধি দলটি ঢাকায় একটি সংবাদ ব্রিফিং করবে। একই দিন অর্থ উপদেষ্টার সঙ্গে তাদের আরেকটি বৈঠকও অনুষ্ঠিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

পোষ্টের সময় : ০৪:১৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫