০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন স্থগিত করলেন ইশরাকের সমর্থকেরা

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৫:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৩৮২ ভিউ :

বিএনপি নেতা ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়ে আন্দোলন সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

এর আগে, টানা আটদিন ধরে তার সমর্থকেরা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যান। এ সময় মেয়র হিসেবে শপথ নেওয়া ঠেকাতে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়, যা পরে খারিজ করে দেন আদালত। এর ফলে ইশরাকের শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আদালতের আইনজীবীরা।

রিট খারিজের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুকে এক পোস্টে ইশরাক জানান, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তবে পরে বিকেলে কাকরাইলে এসে তিনি জানান, আপাতত আন্দোলন স্থগিত থাকবে এবং সরকারকে পর্যবেক্ষণের জন্য ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আন্দোলন স্থগিত করলেন ইশরাকের সমর্থকেরা

পোষ্টের সময় : ০৫:১৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫