০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১

সড়ক দুর্ঘটনা যেন থামছেই না ময়মনসিংহে। এবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে একজন পুরুষ যাত্রী নিহত হয়। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ১২ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১ জনকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আবারো ত্রিশালে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১

পোষ্টের সময় : ১১:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫