০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা: আজ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ আজ তার জবানবন্দি গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। প্যানেলের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, সকাল ১০টার পর ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে তিনি ২২ নম্বর সাক্ষী হিসেবে নিজের বক্তব্য তুলে ধরবেন।

এই মামলায় বর্তমানে ছয়জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছেন।

এর আগে ২৭ নভেম্বর মামলার ২১ নম্বর সাক্ষীর জেরা সম্পন্ন হয়। ২৩ নভেম্বর একজন শিক্ষার্থী সাক্ষ্য দিয়ে জানান, আহত অবস্থায় আবু সাঈদকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং মৃত ঘোষণা করার পর পুলিশ রাস্তা থেকে তার মরদেহ নিয়ে যায়। এছাড়া ১৮ নভেম্বর আরেক শিক্ষার্থী শান-এ রওনক বসুনিয়া ঘটনার বিবরণ দেন। ১৬ নভেম্বর মিঠাপুকুর থানার ওসি নূরে আলম সিদ্দিক পুরো দিনের ঘটনাপ্রবাহ তুলে ধরেন আদালতে।

১২ নভেম্বর এসআই মো. আশরাফুল ইসলাম সাক্ষ্য দিয়ে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই গুলিতে আবু সাঈদ নিহত হন। ১০ ও ১১ নভেম্বর শিক্ষার্থী আকিব রেজা খান ও ইমরান আহমেদসহ একাধিক প্রত্যক্ষদর্শী আদালতে বক্তব্য রাখেন।

চলতি বছরের ২৭ আগস্ট মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ৩০ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ পরিচালিত হচ্ছে। তদন্ত সংস্থা ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় এবং মামলায় মোট ৬২ জন সাক্ষী নির্ধারিত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আবু সাঈদ হত্যা: আজ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ সাক্ষ্য

পোষ্টের সময় : ০৯:৩৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫