০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের একা ফেলে চলে গেল দুই বন্ধু, ওপারে ভালো থাকিস তোরা’

গত ৭ এপ্রিল বিকাল আনুমানিক ৫ টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে মারা যান দুই বন্ধু।

তাদের একজন রিয়াদ হাসান জাহিদ(১৮) ও অপরজন মাহমুদ হাসান(১৭)। সেদিন ঘটনাস্থলেই নিহত রিয়াদ হাসান জাহিদ। এ ঘটনায় হাজির উদ্দিন(৬৫) নামে আরও এক বৃদ্ধ মারা যান এবং জাহিদের বন্ধু মোটরসাইকেল আরোহী মাহমুদ হাসান জিম(১৭)সহ আরও তিনজন আহত হন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান দারুল ইসলাম মাদরাসার সামনে। ঘটনারদিন নিহত জাহিদের বন্ধু গুরুত্বর আহত মাহমুদ হাসান জিমকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ হাসপাতালে রেফার করে। সেখানেও অবস্থার উন্নতি না হলে স্বজনরা তাকে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ মারা যাওয়ার ২৪ ঘণ্টা পর গতকাল বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে তার বন্ধু মাহমুদ হাসান জিমও শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

নিহত দুই বন্ধুর বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধরগোলা গ্রামে। প্রয়াত জাহিদ ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে এবং জিম মোস্তফা কামালের ছেলে।

গত (৮ এপ্রিল) বুধবার জাহিদের জানাজা ও (৯ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১১ টায়(একই সময়ে) সাধুরগোলা বাইতুল কোরআন মাদ্রাসা ও মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাড়ি ছিল দুই বন্ধুর। জাহিদ মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাশ করে ও জিম দক্ষিণ সাটিহাড়ি দাখিল মাদরাসা থেকে এবছর দাখিল পরীক্ষার্থী ছিল। জাহিদ ও জিম শুধু বন্ধুই ছিলেন না,ওরা ছিলো মানবিক স্বেচ্ছাসেবক। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমাদের মাইজবাগ’-এর উদীয়মান তরুণ স্বেচ্ছাসেবক। এক সঙ্গে দুই বন্ধু মারা যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্তব্ধ জাহিদ ও জিমের বন্ধুমহল।

এই দুজনের কাছের বন্ধু ছিলেন মাহমুদুল হাসান রাফি ও নাঈম হাসান। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠেছেন তারা। কান্নাজড়িত কণ্ঠে নিহত জিম-জাহিদের বন্ধু রাফি ও নাঈম বলেন, ছোট বেলা থেকেই আমরা একসঙ্গে বড় হয়েছি। খাওয়া ও ঘুম বাদে সারাক্ষণ একসাথে থাকতাম। কোথাও ট্যুরে যাওয়ার পরিকল্পনা হলে একজনকে ছাড়া আমরা কেউ ঘুরতে যেতাম না। মারা যাওয়ার কিছুক্ষণ আগেও ওদের কল দিয়েছিলাম বিকালে একসঙ্গে আড্ডা দিবো বলে। কিন্তু তা আর হলো না,আমাদের একা ফেলে চলে গেলো দুই বন্ধু। আমাদের এখনো মনে হচ্ছে জাহিদ ও জিম বেঁচে আছে। বাতাসে কানে ভেসে আসছে ওদের কণ্ঠস্বর, মনে হচ্ছে ওরা ডেকে বলছে-বন্ধু চল ঘুরতে যাই! তোরা ওপারে ভালো থাকিস বন্ধু,সেখানে দেখা হবে তোদের সাথে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,ঘটনারদিন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে জাহিদ ও জিম দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। নিহতদের পরিবারের বিনা ময়নাতদন্তের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। সত্যিই এটি দুঃখজনক একটি ঘটনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘আমাদের একা ফেলে চলে গেল দুই বন্ধু, ওপারে ভালো থাকিস তোরা’

পোষ্টের সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬