১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরাকানভিত্তিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিলো জামায়াত

  • RA
  • পোষ্টের সময় : ০২:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৪২৩ ভিউ :

জামায়াতে ইসলামী আরাকানভিত্তিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন কোনো স্থায়ী সমাধান নয়, সমাধান হলো রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন। এজন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের এক মতবিনিময় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডা. তাহের বলেন, ১১-১২ লাখ রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান সমস্যার সমাধান নয়। সমাধান হচ্ছে, রোহিঙ্গাদের নিজ ভূমি আরাকানে পুনর্বাসন। এজন্য রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে একটি স্বাধীন মুসলিম আরাকান স্টেট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টি তাদের সরকারকে এ বিষয়ে অবহিত করবে এবং সম্ভাব্য উদ্যোগ নেবে।

তিনি আরও বলেন, নির্বাচিত বা অনির্বাচিত সরকারের বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, বরং মিউচ্যুয়াল ইন্টারেস্টের জায়গা থেকেই চীনের সঙ্গে সম্পর্ক রক্ষায় জামায়াত কাজ করছে।

ডা. তাহের বলেন, চীন এখন বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জামায়াতে ইসলামী সবার সাথে সরকারি ও বেসরকারি পর্যায়ে সুসম্পর্ক স্থাপনের নীতিতে বিশ্বাস করে। সেই ধারাবাহিকতায় চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এ বৈঠক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আরাকানভিত্তিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিলো জামায়াত

পোষ্টের সময় : ০২:২৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫